মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধ পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পন কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত

আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

হেলাল শেখঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় চুরির ঘটনার প্রতিবাদ করায় মোঃ জলিল নামে এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জলিল আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী জুলাই যোদ্ধা জলিল লিখিত অভিযোগে বলেন, বিবাদী করিম (৩৪), পিতা: মিসির আলী, স্থানীয় বর্তমান গফুর মন্ডল স্কুল সংলগ্ন জামগড়া, আশুলিয়া, ঢাকা। বিবাদী পাগলের ছদ্মবেশে ঘুরাঘুরি করে এবং অত্র এলাকার বিভিন্ন দোকান ও বাসা হতে টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল চুরি করে। গত ৩১/০৮/২০২৬ইং তারিখ আনুমানিক রাত ৩ টার দিকে বিবাদী আমার ভাড়া বাসায় চুরির উদ্দেশ্যে ঢুকে এবং আমি তা দেখে ফেললে আমি বিবাদীকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে বিবাদী দ্রুত আমার বাসা হতে দৌড়ে পালিয়ে যায়। অতঃপর সেই রাতেই আমি বিবাদীর বাসায় গিয়ে তার বাবাকে নালিশ প্রদান করি। সর্বশেষ অদ্য ০১/০৯/২০২৬ইং তারিখ বিকাল ৩ টার দিকে বিবাদীর বাবাকে নালিশ দেওয়ার ক্ষোভে আমাকে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ বেধড়ক মারধর করে নীলা ফুলা ও জখম করে। এমতাবস্থায় বিবাদী আমার বড় ধরনের ক্ষতি করেছে। আমি আশঙ্কা করছি বিবাদী ভবিষ্যতে যেকোনো সময় আমার বড় ধরনের ক্ষতি করিতে পারে, আমি আমার নিরাপত্তা চাই এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি, আমি যেন সঠিক বিচার পাই। তিনি আরো বলেন, থানায় অভিযোগ করেও এখনো পুলিশ তদন্ত করেননি এবং কোনো বিচার পাইনি।

উক্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার (এসআই) সাইদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে এ অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102