বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

শিশু তাসিন হত্যা: মূল রহস্য উদঘাটন, প্রধান আসামি সাইফুল ইসলাম গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিন

আশুলিয়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

আশুলিয়ায় ৫ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ সাইফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করার পাশাপাশি আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

আশুলিয়ায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের ঘটনায় মূল রহস্য উদঘাটন করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় মোঃ সাইফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ভাদাইল পশ্চিমপাড়ায় মোঃ হারুন অর রশিদের তিনতলা ভবনের ছাদে যায়। সেখানে একটি বস্তাবন্দি অবস্থায় শিশু আব্দুর রহমান তাসিনের মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করে পুলিশ। পরে নিহত শিশুর বাবা মোঃ শহিদ মিয়া (৩৮) আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় আশুলিয়া থানার মামলা নং-১১৫, তারিখ ২০ আগস্ট ২০২৬, পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মোঃ রাসেল আহম্মেদের ওপর।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তাসহ আশুলিয়া থানার একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পুলিশ সাইফুল ইসলামকে সন্দেহের তালিকায় নেয়।

পরে সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে তার দেখানো ও শনাক্ত মতে একটি লাল রঙের শপিং ব্যাগ, দুই টুকরা ইলাস্টিক এবং ঘরের মেঝে ও খাটের নিচে ছড়ানো-ছিটানো চাল উদ্ধার করা হয়। এছাড়া তার বাসার বারান্দার নিচ থেকে স্কচটেপের ভেতরের রোলও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে এসব আলামত উদ্ধারের পর সাইফুল ইসলামকে আদালতে পাঠানো হয়। মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে এক দিনের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হলেও প্রথমে তিনি ঘটনার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ আরও ঘনীভূত হলে পুনরায় পুলিশ হেফাজতে এনে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরবর্তীতে তিনি আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাইফুল ইসলাম ছাড়া অন্য কোনো ব্যক্তি জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102