শনিবার (২৪ অক্টোবর) রাতে সাভার মডেল থানার কলমা জিনজিরা এলাকা ও আশুলিয়া থানার টেংগুরি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে রাত সাড়ে ৮টার দিকে সাভারের কলমা জিনজিরা এলাকা থেকে মো. কোরবান আলী রুবেল (৩২) নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার টেংগুরি পুকুরপাড় এলাকা থেকে মো. ইয়াছিন (৪০) ও আজাদ রহমান (৪৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকেও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. ইয়াছিনের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।