বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

কাজিপুরের ২৩ পূজা মণ্ডপে দায়িত্ব পালন করবেন ১৪০ আনসার-ভিডিপি সদস্য।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গাপূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৩টি পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় এ বছর সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডারসহ সর্বমোট ১৪০ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন।

১৫ ই অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের যৌথ উদ্যোগে এই ব্রিফিং সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন। তিনি মণ্ডপগুলোতে যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কারিগরি ও মাঠপর্যায়ের কৌশল নিয়ে আলোচনা করেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত আনসার সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন কাজিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুসরাত জাহান তিথি।

ব্রিফিংয়ে পূজা মণ্ডপে দায়িত্ব পালনকালীন আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সাধারণ নির্দেশনাবলি এবং কড়া ‘করণীয় ও বর্জনীয়’ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্তব্যরত অবস্থায় সদা সতর্ক থাকা, স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সদস্যদের বিশেষ তাগিদ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উৎসব যেন উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য এই ১৪০ জন আনসার সদস্য পূজা শেষ হওয়া পর্যন্ত দিন-রাত মণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102