বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

কাজিপুরে ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড।

মো আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবাসহ আটক মো. ফরিদুল ইসলাম (৩৭) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাতে কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। দণ্ডপ্রাপ্ত ফরিদুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ১৫ মিনিটে কাজিপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ফরিদুলকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি পূর্ণ ইয়াবা বড়ি ও কিছু ভাঙা ইয়াবাসহ মোট ০.৫০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক ব্যক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কাজিপুরে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করেন।

কাজিপুর থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102