বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ২ নারী মাদক কারবারি গ্রেপ্তার

অন্তর মিয়া শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল থানাধীন শাপলাবাগ আবাসিক এলাকা সংলগ্ন রেললাইনের উত্তর পাশে সারদা কলোনি এলাকার ‘মিনহাজ ভ্যারাইটিজ স্টোর’-এর সামনের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—
১. সুমি বেগম (২৬), স্বামী: রিপন মিয়া, পিতা: মোঃ ফারুক মিয়া ( গাট্টি ফারুক)। সাং: শাপলাবাগ (সাহেদা বেগমের ভাড়াটিয়া)।
২. পাখি আক্তার (২৪), স্বামী: মোঃ শরীফ হোসেন, পিতা: আব্দুল খালেক ( আব্দুল মালেক)। সাং: শাপলাবাগ (আইয়ুব আলীর ভাড়াটিয়া)। উভয়ই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজারের উপপরিচালক মো: রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়।
​অভিযানকালে আসামি সুমি বেগমের কাছ থেকে একটি কালো পলি প্যাকেটে রক্ষিত ৪০ পিস গোলাপি বর্ণের ইয়াবা (ওজন ৪ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ ৭,৭০০ (সাত হাজার সাতশত) টাকা জব্দ করা হয়।
​অন্যদিকে, অপর আসামি পাখি আক্তারের কাছ থেকে একটি জিপারলক পলি প্যাকেটে রক্ষিত ৩০ পিস ইয়াবা (ওজন ৩ গ্রাম) এবং একটি চাকু উদ্ধার করা হয়। অভিযানে সর্বমোট ৭০ পিস (ওজন ৭ গ্রাম) মিথাইল অ্যাফিটামিনযুক্ত ইয়াবা ও নগদ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102