ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন ভাটপাড়া উত্তরপাড়া এলাকা থেকে মো. মোস্তাক (৪৮) নামে একজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন মনা (৩২) ও মো. আরেফিন (৩৫) নামে দুজনকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে সাভার মডেল থানাধীন পাকিজা এলাকায় অভিযান চালিয়ে মো. সাজ্জাত হোসেন ওরফে সজল (২৮) নামে একজনকে ৫০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
একই সময়ে আশুলিয়া থানাধীন আরাগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. আলমগীর হোসেন (৩৯) ও মো. তুষার আহম্মেদ (৩২) নামে দুজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. মোস্তাকের বিরুদ্ধে একটি মাদক মামলা, মো. মনির হোসেন মনার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা, মো. সাজ্জাত হোসেন ওরফে সজলের বিরুদ্ধে একটি মাদকসহ আরও দুটি মামলা এবং মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য ধারার মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।