বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

সাভারে গোডাউনে চুরির ঘটনায় ৬ জনসহ গ্রেপ্তার ৭, একজনের বিরুদ্ধে ৬ মামলা

নিজস্ব প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের গোডাউনে চুরির ঘটনায় ছয়জন এবং ডাকাতি ও ছিনতাইকারী দলের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ—ডিবি উত্তর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল সাভারের মোগরাকান্দা ও আমিনবাজার এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া একই দিন সন্ধ্যায় সাভার মডেল থানাধীন রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইকারী দলের সদস্য হিসেবে অভিযুক্ত সাইদুল নামের ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওসমানের বিরুদ্ধে চুরির মামলা, কবিরের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। অন্যদিকে সাইদুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি, চুরির চারটি এবং অন্যান্য ধারায় একটি মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

এ ঘটনায় চুরির মামলায় গ্রেপ্তার ছয়জনকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকেও ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102