ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বক্তারপুর মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নুর আলম (৩০) ও মো. রাকিবুল ইসলাম (৩০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে হেমায়েতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. আব্দুল গফুর (২৪) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।
এ ছাড়া ১২ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে মো. তজিবুর রহমান (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। পুলিশ জানায়, তজিবুর রহমানের বিরুদ্ধে মাদকসংক্রান্ত চারটি মামলা রয়েছে।
তিনটি অভিযানে উদ্ধার করা ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মোট বাজারমূল্য ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।