বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

আশুলিয়া-সাভারে পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

মোঃ সোহেল রানা :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
  • ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে সাভারের বক্তারপুর এবং আশুলিয়ার নিরিবিলি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

    ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবি (উত্তর)। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালান। এ সময় হিরাতুন ওরফে ইনাতুন (৪৭) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    অন্যদিকে, একই দিন রাত ৮টা ৫০ মিনিটে এসআই শেখ মাসুদ আল মামুনের নেতৃত্বে ডিবির আরেকটি দল আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ জাবেদ হোসেন (৪৫), মোঃ রবিন (৪১), মোঃ শামীম হোসেন ওরফে সুন্দরী শামীম (৩৬) এবং মোঃ ওবায়দুল রহমান (৪৪) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ শামীম হোসেন ওরফে সুন্দরী শামীমের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তিনটি ও অন্যান্য একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার মোঃ ওবায়দুল রহমানের বিরুদ্ধে একটি মাদক ও একটি দস্যুতার মামলাসহ মোট দুটি মামলা রয়েছে।

    পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102