সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত কালোকে কালো আর সাদাকে সাদা বলতেই হবে”—চণ্ডীপাশায় আপসহীন বার্তা শাকিল মাহমুদের বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু টেকনাফে নাফ নদীতে ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ আশুলিয়া-সাভারে পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা আশুলিয়ায় কাভারভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রীতি গ্রুপের কারখানায় আতঙ্ক মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান।

আশুলিয়ায় শ্রমিক দলের মাদকবিরোধী গণমিছিলে বাধা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী গণমিছিল বের করাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণমিছিল চলাকালে কয়েকজন মাদক ব্যবসায়ী মিছিলের পথরোধ করে কর্মসূচি বন্ধের জন্য চাপ দেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির কয়েকজন স্থানীয় কর্মী।

ভুক্তভোগী ওই কর্মীরা জানান, রাত ৮টার দিকে মাদকবিরোধী গণমিছিলটি এলাকায় বের হলে হাবিব, জাকির ও আবিরসহ কয়েকজন তাদের পথরোধ করেন। এ সময় মিছিল বন্ধ করার জন্য চাপ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি পালন করলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তার দাবি, বাধা ও হুমকি সত্ত্বেও মিছিলকারীরা কর্মসূচি সম্পন্ন করেন। তবে ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। অভিযুক্তদের কাছে আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এদিকে, মাদকবিরোধী গণমিছিল থেকে নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের বিস্তার রোধে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আয়োজকরা বলেন, মাদক যুবসমাজ ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং এর বিস্তার রোধে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা হবে।

মিছিল শেষে ভুক্তভোগী নেতা আশুলিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় নিরাপত্তার দাবি জানান। একই সঙ্গে ঢাকা-১৯ আসনের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

তবে হাবিব, জাকির ও আবিরের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102