বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ২৫৮ ইয়াবাসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সাভার থানাধীন তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সিয়াম (২০), মো. মাসুদ (২৭), মো. হাবিবুর রহমান ওরফে রাসেল (৩৭), মহিন তালুকদার (৩০), মো. রবিন (২৪) ও মো. সজিব খান (৩০)কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এরপর বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন পোড়াবাড়ী বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ মোসা. ডারজিনা বেগম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৪ হাজার ৪০০ টাকা।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাজেদা খাতুন (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ রায়হান ইসলাম (২৪)কে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ৯ জনের কাছ থেকে মোট ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মো. হাবিবুর রহমান ওরফে রাসেলের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102