বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

সাভারে ঝটিকা মিছিল থেকে ৮ জন গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নেতৃত্বে মিছিলের অভিযোগ, পুলিশ বলছে—আটকরা বিভিন্ন এলাকার বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে ঝটিকা মিছিলের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বিপিএটিসির (বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিছিলটি সাভার পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত পলাতক নেতা মাসুম দেওয়ানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বলে অভিযোগ রয়েছে। মিছিল থেকে পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুড়িগ্রামের উলিপুরের ফিরোজ মিয়া (২৪), নড়াইলের লোহাগড়ার রিয়াদ (১৮), পটুয়াখালীর মির্জাগঞ্জের সোয়াদ (১৮), কিশোরগঞ্জের তাড়াইলের মাসুম (১৮), গাইবান্ধার জিন্নাত (১৯), ঠাকুরগাঁও সদরের ইসমাইল হোসেন (২০), শরীয়তপুরের নড়িয়ার তামিম সিকদার (১৮) এবং সাভারের বাসিন্দা সাকিন ইসলাম (১৮)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং অন্যরা স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে কয়েকজন মিছিলের জন্য লোকজন জড়ো করার সঙ্গে জড়িত ছিলেন বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102