রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল যুবকের ৫ ঘন্টায় গ্রেফতার -৭ প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

সাভারে হেরোইন-ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে সাভার মডেল থানাধীন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের পেছনের গেটের পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালায় ডিবি উত্তর।

ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মো. ইলিয়াস ওরফে স্বপন ব্যাপারী (৩৫) ও মো. কাওছার (২১)কে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, একই দিন রাত ১১টা ৫০ মিনিটে সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই মো. রাশেদ মিয়াসহ ডিবির একটি দল। এ অভিযানে ওমর হায়দার তুহিন (৪৮) ও মো. নাসির উদ্দিন (৪০)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২৭ হাজার টাকা।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102