সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত কালোকে কালো আর সাদাকে সাদা বলতেই হবে”—চণ্ডীপাশায় আপসহীন বার্তা শাকিল মাহমুদের বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু টেকনাফে নাফ নদীতে ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ আশুলিয়া-সাভারে পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫ নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা আশুলিয়ায় কাভারভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রীতি গ্রুপের কারখানায় আতঙ্ক মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান।

চলন্ত ট্রেনে যাত্রীকে গণধর্ষণ: ৯৯৯-এ কলে ভুক্তভোগী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

অন্তর মিয়া ​
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে গণধর্ষণের নির্মম ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ভুক্তভোগীর ফোন কলের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত এক ক্যান্টিন বয়কে গ্রেফতার করা হয়েছে।
​গত সোমবার (৩১ আগস্ট) রাতে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এই ঘটনা ঘটে। ৯৯৯ সূত্রে জানা যায়, ওই রাতে এক নারী কলার কান্নাজড়িত কণ্ঠে ৯৯৯-এ ফোন করে জানান, চলন্ত ট্রেনে ৩ জন মিলে তাকে ধর্ষণ করেছে। কলটি রিসিভ করেন ৯৯৯-এর কনস্টেবল মোঃ কাইফ শাহ এবং পরবর্তীতে কলার ও সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করেন ডিসপাচার এএসআই তরুন কুমার আচার্য্য।
​৯৯৯ তাৎক্ষণিকভাবে প্রযুক্তির মাধ্যমে ট্রেনটির অবস্থান শনাক্ত করে। এরপর পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
​ঘটনার বিবরণ:
ভুক্তভোগী নারী (৪৪) ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত টিকিট ছাড়া ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে উঠে পড়েন। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুইজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান। পরবর্তীতে ট্রেনের ক্যান্টিন বয় এবং আরও দুইজন লোক তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের রুমে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে।
​উদ্ধার ও গ্রেফতার:
সংবাদ পাওয়ার সাথে সাথেই শান্তাহার রেলওয়ে থানার একটি বিশেষ টিম স্টেশনে অবস্থান নেয়। ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছামাত্রই ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার মূল অভিযুক্ত ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সিদ্দিক নাটোর জেলার লালপুর থানার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে।
​এ ঘটনায় শান্তাহার রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত বাকি দুই আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102