রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল যুবকের ৫ ঘন্টায় গ্রেফতার -৭ প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

আশুলিয়া-সাভারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সময় ২৬ আগস্ট রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ আগস্ট রাত ১০টা ১০ মিনিটে ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়া থানাধীন টংগাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোমিনুর (৩৪) ও মোঃ আশিকুর রহমান আশিক (৩২) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ২৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, একই রাতে রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। অভিযানে মোসাঃ শ্রাবনী আক্তার আলিফা (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শ্রাবনী আক্তার আলিফার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102