রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল যুবকের ৫ ঘন্টায় গ্রেফতার -৭ প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

নরসিংদীতে পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান: অস্ত্র-মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২৩৭ ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি | ৮,৬৩৩ ইয়াবা ও ২৪৯ কেজি গাঁজা উদ্ধার

মোস্তফা মিয়া, নরসিংদী:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

নরসিংদীতে পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান: অস্ত্র-মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২৩৭

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার ২৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি করেছে পুলিশ।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, ১২ রাউন্ড তাজা গুলি/কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৪৯ দশমিক ৩৫ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল, ৮ বোতল ESKUF কফ সিরাপ এবং ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় অবৈধ পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ
ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, সাবান, তেল, ফেসওয়াশ, ক্রিম ও সিগারেট রয়েছে। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যান জব্দ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়।
রায়পুরায় নৌ-অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর, চর আড়ালিয়া, আমিরগঞ্জ ও মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলে যৌথ নৌ-অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২৪ কেজি গাঁজা, বিদেশি পিস্তল, এলজি, গুলি/কার্তুজ, বুলেটপ্রুফ জ্যাকেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য ও গাঁজা উদ্ধার
শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে। পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।

অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ১২ রাউন্ড তাজা গুলির পাশাপাশি ২১টি টেটা, ৭টি চাপাতি, ২০টি ছুরি, ৯টি রামদা, একটি কুড়াল, একটি হাতুড়ি ও ৫টি চাকু উদ্ধার করা হয়। এছাড়া দুটি সেট বুলেটপ্রুফ জ্যাকেট, একটি ঢাল, একটি হেলমেট এবং আনুমানিক ২০০টি মার্বেল জব্দ করা হয়েছে।

২৪ ঘণ্টায় হত্যা মামলার রহস্য উদঘাটন
মনোহরদী উপজেলার কীর্তিবাসদী গ্রামে সংঘটিত এক যুবক হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়।
ট্রাফিক পুলিশের অভিযানে ৩৫ মোটরসাইকেল আটক
জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। অভিযানে ৩৫টি মোটরসাইকেল আটক এবং যানবাহন সংক্রান্ত ৩০১টি মামলা করা হয়। এসব মামলায় ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সাংবাদিকদের ব্রিফিংয়ে পুলিশ সুপার
সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের ফলাফল তুলে ধরে মঙ্গলবার (২৫ আগস্ট) নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিং করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী ও অপরাধীচক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, অভিযান এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জননিরাপত্তা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102