রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল যুবকের ৫ ঘন্টায় গ্রেফতার -৭ প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

ধামরাই-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ৭৪৫ পিস ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাই ও আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পৃথক মাদকবিরোধী অভিযানে ৭৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে ১৭ আগস্ট ২০২৬ তারিখে এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, দুপুর সাড়ে ১টার দিকে ধামরাই থানার ভালুম মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হানিফ (৪৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৮)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এরপর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আশুলিয়া থানার কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে মো. আরফিন ফেরদৌস (৬০) ও মো. শিবলু মিয়া (৪০)-কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় পৃথক অভিযানে মো. রুবেল দেওয়ান (৪২) ও মো. শাহাদাৎ ওরফে সাজ্জাদ (৩৬)-কে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

একই সময়ে আশুলিয়ার দোসাইদ মধ্যপাড়া এলাকায় আরেক অভিযানে মো. আশিক শেখ (২২), মোহাম্মদ ছাবেদ হোসেন (২৩) ও মো. সাইফুল ইসলাম ওরফে সাকিব (২৫)-কে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে মো. হানিফের বিরুদ্ধে মাদকসহ মোট ৫টি মামলা, আরফিন ফেরদৌসের বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং রুবেল দেওয়ানের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়া মো. শাহাদাৎ ওরফে সাজ্জাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102