বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

মোঃ শিহাব উদ্দিন | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
  •  গোপালগঞ্জ সদর উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বেদগ্রাম মোড়ে চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
  • গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আয়েশা (৪০), নেয়ামত হাজরা (৩২), মো. শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)। পুলিশের ভাষ্য, তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
    ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম মোড়ে চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস সেখানে পৌঁছালে ডিবির একটি দল তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা ওই চারজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
    এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102