বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধ ঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ঢাকা, সোমবার, ২১, সেপ্টেম্বর, ২০২৬ খ্রী: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ সেপ্টেম্বর দুপুরে সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বিথী মোস্তফা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা মীর আলাউদ্দিন, মেহেদী হাসান, আরিফুল ইসলাম ও আবুবকর সিদ্দিক প্রমূখ।

সম্মেলন সফল করতে সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন, অতিথি আমন্ত্রণসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আগামী ১০ অক্টোবর সকাল ১০ টায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের জাতীয় সম্মেলন-২০২৬ জাতীয় প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে সাংবাদিক নির্যাতন বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সারাদেশের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করবেন। এ সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102