বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা, পরিচয়পত্র বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও ডিসিসি প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি‌।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন, মাসুদুর রহমান মিলন সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, মেহেদী হাসান সাংগঠনিক সচিব কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও রাব্বি মোল্লা দপ্তর সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের আমি সবসময় মূল্যায়ন করে থাকি। আমি মনে করি একজন সাংবাদিক যদি সমাজের সত্য তুলে ধরে তবেই সমাজ সুন্দর ও সুশীল সমাজ পরিনত হয়।
তাই, আমি চাই, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।
সে জন্য কেউ যদি আপনাদের উপর কখনো কোন প্রকার হুমকি বা আঘাত করার চেষ্টা তাহলে আমি আপনাদের পাশে আছি, এবং থাকব।
তিনি আরও বলেন, জুলাই অভোত্থানের পর বিএনপি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যম কর্মীদের সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রস্তুত।
প্রধান আলোচক বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। এশিয়ার সর্ববৃহৎ সংগঠনের গাজীপুর জেলা কমিটি বিগত দিনে সাংগঠনিক তৎপরতা সন্তোষ জনক না হ ওয়ায় বেশ কয়েক বার পরিবর্তন করা হয়েছে। তবে এইবারের কমিটি সম্পুর্ন পেশাদার নিয়ে গঠিত। তাই আশা করছি আগামীদিনে গাজীপুর বাসীর জন্য নিরলস ভাবে কাজ করতে পারবে। প্রধান অতিথির সাংবাদিকদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখে তিনি সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানান।
সব শেষে সংগঠনের সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সাধারণ সম্পাদক কাজী শাকিল।
সঞ্চালনায় ছিলেন, জেলা কমিটি সভাপতি এ্যাডভোকেট দেবাশীষ রায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102