মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানী ও বৈষম্যের প্রতিবাদে চার মৌজাবাসীর মানববন্ধ পূর্বধলায় ৪০ বোতল ফেনসিডিল সহ আটক ১ কাশিয়ানীতে এমএস মেটাল ইন্ডাস্ট্রিজ, ৫ হাজার কর্মসংস্থানের পরিকল্পন কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঘুচবে কি পথের আঁধার? কাজিপুরে চীনা দলের পরিদর্শনে নতুন আশার জোয়ার। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত

আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মোঃ শামীম মোল্লা (৩৫)। তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী গ্রামের আঃ রহিম মোল্লার ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার বগাবাগী এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আশুলিয়া থানার এসআই কাজী কামাল মিয়া, এসআই আফজাল ও সঙ্গীয় ফোর্স মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শামীম মোল্লাকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শামীম মোল্লা একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং বিভিন্ন অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102