রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী লামায় অবৈধ ইটভাটায় ৫ মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা আশুলিয়ায় পুলিশের অভিযানে ১৭ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ কাজিপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগের পদপ্রার্থী শাহীন রেজা গ্রেপ্তার। যশোরের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত কাজিপুরে পানাগাড়ী গ্রামে সাপের কামড়ে কৃষক আহত।

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১

আবু রায়হান জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইদুল (১৮) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তারা দুজন পরস্পর বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি রাস্তার পাশে মাঠে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসাধীন মাইদুল পুলিশকে জানান, জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে নিয়ে একটি নির্জন বাড়িতে বন্দি করে রাখেন। সেখানে তাদের বেধড়ক মারধর ও অমানুষিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তারা দুজনই অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাদের মাঠের পাশে ফেলে রেখে চলে যায়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখে

তিনি আরও বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ৪০০ শয্যা জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত মাইদুলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102