রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী লামায় অবৈধ ইটভাটায় ৫ মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা আশুলিয়ায় পুলিশের অভিযানে ১৭ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, নিহত ১ কাজিপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগের পদপ্রার্থী শাহীন রেজা গ্রেপ্তার। যশোরের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন জনগণের হস্তক্ষেপে ২০ বছর পর চলাচলের রাস্তা পুনরায় উন্মুক্ত কাজিপুরে পানাগাড়ী গ্রামে সাপের কামড়ে কৃষক আহত।

সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

গত ৯ আগস্ট ২০২৬ তারিখে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাংবাদিক সোহেল রানা। একই সঙ্গে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করেছেন।

এক প্রতিবাদলিপিতে সাংবাদিক সোহেল রানা বলেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। তিনি কখনো সংশ্লিষ্ট কোনো আশুলিয়া প্রেসক্লাবের সদস্য ছিলেন না এবং এমন কোনো পরিচয়ও ব্যবহার করেননি বলে দাবি করেন।

তিনি জানান, বর্তমানে তিনি ঢাকা প্রেসক্লাবের নির্বাচিত মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আশুলিয়া সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সহসম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করেন।

প্রতিবাদলিপিতে সোহেল রানা আরও দাবি করেন, ঢাকার সাভারের আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত ‘কাউ বয় ফুডস কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। একই সঙ্গে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে তিনি বাধা দিয়েছেন—এমন অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

সাংবাদিক সোহেল রানা বলেন, “আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সত্য ঘটনা উদঘাটনের জন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি সামনে আনা এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা মহল যাতে মিথ্যা তথ্য প্রচার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।

প্রতিবাদলিপিতে তিনি প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০৬ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102