শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দৈনিক ফলাফলের ৩০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার।

গরু মোটাতাজাকরণের ২ লাখ ট্যাবলেট সীমান্তে জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৫৪ বার পড়া হয়েছে

কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারত থেকে আনা দুই লাখ পিস গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুরের হিলি সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার (৩ জুন) বিকালে হিলির চেংগ্রাম নামক এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেগুলো উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজিবি হিলির ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জিল্লুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে ভারত থেকে ট্যাবলেটের চালান নিয়ে চোরাকারবারী দল দেশে প্রবেশ করছে, এমন খবর পায় বিজিবি। সেই খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের চেংগ্রাম এলাকায় অবস্থান নেয়। এই সময় দুই ব্যক্তিকে আসতে দেখলে বিজিবি তাদের থামার সংকেত দেয়। ঘটনা টের পেয়ে তারা বস্তা দুটি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে পরিত্যক্ত অবস্থায় বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর থেকে এক লাখ দুই হাজার পিস ভারতীয় প্যারোপটিন ট্যাবলেট এবং ৯৮ হাজার পিস ডেক্সিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাবলেটগুলো গরু মোটাতাজাকরণ কাজে ব্যবহৃত হয়। ট্যাবলেটগুলো হিলি স্থল বন্ধরের শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102