পাবনার ফরিদপুর থানার (আইজিপি পদকপ্রাপ্ত) ওসি মনজুরুল হাসান মাসুদ, এর নেতৃত্বে ১২ই নভেম্বর ২০২৬ ইং তারিখে অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ)মোঃ শাহানুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আসিফ সরকার সঙ্গীয় ফোর্সসহ নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মিছিল মিটিং করার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ফরিদপুর পৌর শাখা যুবলীগের সহ-সভাপতি মোঃ কামরুল হাসান(৩৬), পিতা-মোঃ মোজাম্মেল হক, গ্রাম দক্ষিণ টিয়ারপাড়া এবং ফরিদপুর পৌর শাখা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ তাজবির হোসেন ওরফে তাসরুর(৩৯), পিতা-মোঃ আলী মর্তুজা ওরফে হিরা সরকার, গ্রাম-রাউৎনাগদাপাড়া, থানা-ফরিদপুর, জেলা-পাবনা। গ্রেফতার কৃত আসামী ২ জনকে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালত, পাবনায় প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, নাশকতাকারী যেই হোক তাদের কোনো ছাড় হবে না। ফরিদপুর থানা পুলিশ সর্বত্র কড়া নজরদারী জোরদার করেছে অতএব আমাদের এ অভিযান আব্যহত থালবে।