বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কাজিপুরে ৫ চালকের অর্থদণ্ড।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক অভিযানে ছয়জনকে মোট ৬০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার শিমুলদাইড় বাজার এলাকায় কাজিপুর-ধুনট সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।

আদালত সূত্রে জানা যায়, অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ১৬ ধারায় পাঁচজন চালককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন— বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের ফজল করিমের ছেলে মিলন (৩২) ও বগুড়া সদরের নওদাপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে আজাহার আলী (৩৫)। এই দুজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ধুনট উপজেলার সাতমাথা এলাকার আসাদুল শেখের ছেলে মতিকে (২১) ১০ হাজার টাকা এবং বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও কাজিপুরের সাতকয়া গ্রামের দুলু তরফদারের ছেলে মিল্টনকে (৩৫) ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার গাড়াবেড় গ্রামের মজিবরের ছেলে হাসান আলীকে (৩৪) ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102