বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া: বিজিবি মোতায়েন,ছুটি ঘোষণা

আশুলিয়া প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি (ব্ল্যাকলিস্টিং) বন্ধসহ ৯ দফা দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিসহ বেশ কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবেই কাজে যোগ দেন। তবে সকালের দিকে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয় ও স্টারলিং গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে ভেতরে কর্মবিরতি পালন শুরু করেন। এতে ভেতরে উত্তেজনা দেখা দিলে পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

​কারখানা থেকে বের হয়ে ছুটি হওয়া শ্রমিকরা আশপাশের অন্যান্য চালুকৃত কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা চালান। এ সময় বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তাদের বাধা দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
​শিল্পাঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি যৌথ টহল ও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বেশ কয়েক প্লাটুন বিজিবি।

​এদিকে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা ও কারখানার সুরক্ষার স্বার্থে নিউএইজ গ্রুপের আওতাধীন আশুলিয়ার সকল কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী ১০ নভেম্বর ২০২৬ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102