ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজের বিরুদ্ধে চলা অপপ্রচার, ষড়যন্ত্র এবং ব্যবসায়িক অংশীদারের কোটি কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ। আজ সোমবার দুপুরে সরাইলের বড্ডাপাড়া সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক) হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুতর অভিযোগ তোলেন।
ব্যবসায়িক অংশীদারের চরম জালিয়াতি ও পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হানিফ আহমেদ সবুজ।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২০ সাল থেকে চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাতার রিয়ালসহ ঢাকা ও দুবাইয়ের একাধিক বড় খাতে বিপুল অর্থ বিনিয়োগ করেন তিনি। হিসাব নিকাশ শেষে অংশীদার জাহাঙ্গীরের কাছে তাঁর পাওনা দাঁড়ায় প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা।
“হিসাব শেষে জাহাঙ্গীর আমাকে ৩ কোটি টাকার একটি চেক দেয় এবং বাকি ৬ কোটি টাকা ৬ মাস পর দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সেই চেক নিয়ে ব্যাংকে যাওয়ার পর জানতে পারি অ্যাকাউন্টটি ব্লক করা। এমনকি কাতার প্রবাসে থাকা আমার ব্যবসাপ্রতিষ্ঠানটিও সে জালিয়াতি করে এক ভারতীয় নাগরিকের কাছে বিক্রি করে দিয়েছে।
সাবেক এই জনপ্রতিনিধি আরও অভিযোগ করেন, পাওনা টাকা ফেরত না দিয়ে উল্টো স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের নাম ভাঙিয়ে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। গণমাধ্যমকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হানিফ আহমেদ সবুজ কাতার প্রবাসী ও স্থানীয় প্রশাসনের কাছে এই জালিয়াতির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সাথে নিজের জীবনের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় কোষাগারের সঠিক তদারকির মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ করাচ্ছে।
তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট।
এই সময় সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।