ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মনির হোসেনসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— টাঙ্গাইলের দেলদুয়ার থানার ঝুনকাই গ্রামের মো. শাহ আলম মোল্লা (৩২), ময়মনসিংহের মুক্তাগাছা থানার নরকোনা গ্রামের মোহাম্মদ আলী (৬০), নীলফামারীর সৈয়দপুর থানার খালিশা ধুলিয়া ফকিরপাড়া গ্রামের সাগর ইসলাম (২৫), কুমিল্লার বরুড়া থানার কাগরতলা গ্রামের মো. হাসেম আলী (২৬) এবং কুড়িগ্রামের উলিপুর থানার নন্দুনেফরা গ্রামের হাবিবুর রহমান হাবিব (২২)।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ববর্তী রেকর্ড (পিসিপিআর) পর্যালোচনায় দেখা যায়, শাহ আলম মোল্লার বিরুদ্ধে চুরির দুটি মামলা, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্রসহ মোট ৯টি মামলা এবং সাগর ইসলামের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।