বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মা ও ছেলেসহ চারজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ধুনট সদর ইউনিয়নের মালোপাড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মালোপাড়া গ্রামের চন্দ্র হাওয়ালদারের সঙ্গে একই গ্রামের সনাতন হাওয়ালদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন চন্দ্র হাওয়ালদারের স্ত্রী ছবি রানী গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় প্রতিবাদ করলে ছবি রানীকে মারধর করা হয়। মাকে রক্ষা করতে ছেলে সয়ন বাবু হাওয়ালদার এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় চন্দ্র হাওয়ালদার ও তাঁর ভাগিনা সুজন হাওয়ালদারও আহত হন।

আহতদের মধ্যে ছবি রানী ও সয়ন বাবুর মাথায় রক্তাক্ত জখম হয়েছে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসা গ্রহণ করেন।

চন্দ্র হাওয়ালদারের অভিযোগ, সনাতন হাওয়ালদার, তাঁর দুই ছেলে বিশ্বনাথ ও বিল্টু হাওয়ালদার এবং জামাতা অনিমেষ এ ঘটনার সঙ্গে জড়িত। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সনাতন হাওয়ালদার।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102