মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান দেবীগঞ্জে আওয়ামী লীগ নেতার মামলায় হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা থানচিতে পর্যটকবাহী জিপ উল্টে দুই পর্যটক নিহত, আহত ৫ আইডিআরএর উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি ৩৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ, উপকৃত ৭,৬৪১ পলিসিধারী দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, গুজব-যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা:-

লামায় ‘রয়েল হিল’ রিসোর্টে হামলা ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা

আমিনুল ইসলাম খন্দকার বান্দরবানঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা, হামলা ও চাঁদাবাজির অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-২৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী মো. রাসেল চৌধুরী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় এই মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক লামা থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

​মামলার বাদী মো. রাসেল চৌধুরী (৩৬) লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাইনঝিরি এলাকার রায়হান চৌধুরীর ছেলে।

মামলার প্রধান আসামিরা হলেন— মো. সুলতান (৪৫), পিতা- মৃত আব্দুল মালেক মুন্সী; মো. জাফর (৩৮), পিতা- ছান্দু মিয়া; মো. আইয়ুব (৩৫), পিতা- মৃত রতন; মো. আরিফ (৩৬), পিতা- বাহার উদ্দিন এবং মো. শাহাদাত (৪২), পিতা- শাহজাহান। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ২৬ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা সবাই লামা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টার মধ্যে আসামিরা সংঘবদ্ধ হয়ে এবং পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ‘রয়েল হিল’ রিসোর্ট দখলের চেষ্টা চালায়। এ সময় তারা বাদীর লোকজনের ওপর হামলা চালায় এবং মারধর, জখম, ভাঙচুর, চুরি ও প্রাণনাশের মতো গুরুতর অপরাধ সংঘটিত করে।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৪২৭, ৩০৭, ৩৭০, ৩৮৬, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে— বেআইনিভাবে জনতাবদ্ধ হওয়া, অনধিকার প্রবেশ, সাধারণ ও গুরুতর জখম, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত, সম্পত্তি নষ্ট করা, খুন করার উদ্দেশ্যে জখম, চুরি এবং জোরপূর্বক চাঁদা আদায় ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ।

মামলার বাদী মো. রাসেল চৌধুরী জানান, ঘটনার পর থেকেই মামলা না করার জন্য আসামিরা তাকে ও তার লোকজনকে অব্যাহতভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত আছি। তবে এখনো আদালত থেকে মামলার কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদেশের কপি হাতে পাওয়া মাত্রই আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102