ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ মো. সাহেদুল ইসলাম নিরব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানাধীন কলমা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহেদুল ইসলাম নিরব আশুলিয়ার আউকপাড়া আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম ওরফে বোরহান এবং মায়ের নাম মোছা. রোকসানা আক্তার।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেনসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
ডিবি পুলিশের দাবি, অভিযানে নিরবের হেফাজত থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। পাশাপাশি মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।