বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার। নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক। আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ ৫৪৭ পিস ইয়াবা, ডায়েস ও বিভিন্ন উপকরণ উদ্ধার; সহযোগী পালিয়ে গেছে কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি। জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে ,খালেকুজ্জামান বাবলু পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন।

কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ নম্বর মনসুরনগর ইউনিয়নের সুজুনি ঘাটে দ্রুত ব্রিজ নির্মাণ এবং প্রস্তাবিত ‘যমুনা উপজেলা’ ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাধারণ কৃষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে সুজুনি ঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুজুনি ঘাটে দীর্ঘদিন ধরে একটি ব্রিজ না থাকায় স্থানীয় কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে নদী পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কৃষিপণ্য পরিবহনসহ শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজনে এলাকাবাসীকে নানা ভোগান্তির শিকার হতে হয়।

তারা বলেন, সুজুনি ঘাটে একটি ব্রিজ নির্মাণ করা হলে মনসুরনগর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। পাশাপাশি কৃষিপণ্য সহজে বাজারজাত করা, শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরি সেবা গ্রহণ আরও সহজ হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, যমুনার দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ও প্রশাসনিক সমস্যার সমাধানে প্রস্তাবিত ‘যমুনা উপজেলা’ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত সুজুনি ঘাটে ব্রিজ নির্মাণ এবং প্রস্তাবিত ‘যমুনা উপজেলা’ ঘোষণা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, “সুজুনি ঘাটে ব্রিজ না থাকায় আমাদের প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হয়। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ রয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

স্থানীয় শিক্ষক আনোয়ার বলেন, “এলাকার অনেক শিক্ষার্থীকে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বিশেষ করে বর্ষাকালে নদী পারাপারে সমস্যা আরও বেড়ে যায়। এখানে ব্রিজ নির্মাণ হলে শিক্ষার্থীসহ পুরো এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে।”

স্থানীয় শিক্ষার্থী আয়ূব মিয়া বলেন, “আমাদের পড়াশোনার জন্য নিয়মিত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। ঘাটে ব্রিজ না থাকায় সময় ও ভোগান্তি দুটোই বাড়ে। আমরা দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানাই।”

স্থানীয় কৃষক সোরহাব আলী জানান, “আমাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে অনেক সমস্যা হয়। ব্রিজ হলে সহজে পণ্য পরিবহন করা যাবে এবং সময় ও খরচ দুটোই কমবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণ করা আমাদের দীর্ঘদিনের দাবি।”

মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা সুজুনি ঘাটে দ্রুত ব্রিজ নির্মাণ এবং প্রস্তাবিত ‘যমুনা উপজেলা’ ঘোষণার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102