বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার। নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক। আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ ৫৪৭ পিস ইয়াবা, ডায়েস ও বিভিন্ন উপকরণ উদ্ধার; সহযোগী পালিয়ে গেছে কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি। জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে ,খালেকুজ্জামান বাবলু পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন।

আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ ৫৪৭ পিস ইয়াবা, ডায়েস ও বিভিন্ন উপকরণ উদ্ধার; সহযোগী পালিয়ে গেছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির লোহার ডায়েস (ছাঁচ), বিভিন্ন উপকরণ, হাতুড়ি ও স্টিলের চামচসহ মো. জাকির হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আঃ মুত্তালিবসহ সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন শ্রীপুর তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে বিশেষ অভিযান ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ভাদাইল এলাকায় জাকির হোসেনের বসতবাড়ির বারান্দার একটি কক্ষে মাদকদ্রব্য উৎপাদন ও বিক্রির তথ্য পাওয়া যায়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১১টা ৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৫৪.৭ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৬৪ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট তৈরির লোহার ডায়েস (ছাঁচ), সাদা রঙের ২৭৫ গ্রাম ক্যাপেইন, হালকা গোলাপি রঙের ২৭৫ গ্রাম ক্যাপেইন, লাল গোলাপি রঙের ৮২ গ্রাম ক্যাপেইন, একটি হাতুড়ি ও দুটি স্টিলের তৈরি ছোট চামচ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসার কথা জানিয়েছেন। তবে এসব তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জাকির হোসেনের বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, অভিযানের সময় জাকির হোসেনের সহযোগী হিসেবে উল্লেখ করা মো. ইকরান শেখ (৩৩) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102