বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার। নজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক। আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১ ৫৪৭ পিস ইয়াবা, ডায়েস ও বিভিন্ন উপকরণ উদ্ধার; সহযোগী পালিয়ে গেছে কাজিপুরে মানববন্ধন: সুজুনি ঘাটে ব্রিজ ও ‘যমুনা উপজেলা’র দাবি। জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে ,খালেকুজ্জামান বাবলু পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন।

কাজিপুরে বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক আটক।

মোঃ আব্দুর রব মনসুর, কাজিপুর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. শফিকুল ইসলাম ও নাজমা খাতুন দম্পতির ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রোববার গভীর রাতে কাজিপুর থানা পুলিশ গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট স্থাপন করে। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে।

পরে তাঁর দেহ তল্লাশি করে জিনসের প্যান্টের কোমরের বাঁ পাশে লুকানো অবস্থায় ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রিভলবার উদ্ধার করা হয়। অস্ত্রটির বাঁ পাশে ‘বার্মা’ লেখা রয়েছে। এ ছাড়া অস্ত্রটির ম্যাগাজিন থেকে তিন রাউন্ড গুলি এবং তাঁর ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড-এস ভার্সন ৩.০ মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়

সোমবার দুপুরে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তার নাসিমের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(ক) ধারায় কাজিপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এ অপরাধের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102