বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে মদের দোকানের কর্মচারীকে আগুন প্রধান আসামি জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় পৃথক অভিযানে ৪০০ ইয়াবা ও ৫০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার ৬ সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার যশোরের বাঘারপাড়ার রায়পুর স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষাথীর লেখাপড়ার যাবতীয় দায়িত্বনেয় টি এস আইয়ুব রাউজানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত । পল্লী সঞ্চয় ব্যাংকের সাভার শাখার ম্যানেজারের বদলি ঘিরে নানা প্রশ্ন ধামরাইয়ে যোগদানের কথা থাকলেও এখনো যোগদান করেননি মোঃ সেলিম রেজা সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজিপুরে বৃক্ষরোপণ উদ্বোধন। যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে বাবার জানাজায় হাজির হতে পারেননি বিপুল ফারাজী অনৈতিক শিক্ষা কখনো একটা ভাল জাতি উপহার দিতে পারেনা-অধ্যাপক মাহফুজা হান্নান এমপি

সাভারে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত পুলক সরকার (২৭) এবং আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত মো. আলম শেখ (৪৯)।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া ও এসআই (নিঃ) মো. মতিউর রহমানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ২৩ সেপ্টেম্বর রাত ৭টা ৫০ মিনিট থেকে ২৪ সেপ্টেম্বর রাত ২টা ৫০ মিনিট পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সোবাহানবাগ এলাকার পুলক সরকার ও আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মো. আলম শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102