বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

পল্লী সঞ্চয় ব্যাংকের সাভার শাখার ম্যানেজারের বদলি ঘিরে নানা প্রশ্ন ধামরাইয়ে যোগদানের কথা থাকলেও এখনো যোগদান করেননি মোঃ সেলিম রেজা

নিজস্ব প্রতিনিধ ঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ সেলিম রেজার বদলি ঘিরে নানা প্রশ্ন উঠেছে। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বদলির আদেশ এবং ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ধামরাই উপজেলায় নতুন কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি এখনো সেখানে যোগদান করেননি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, সাভারে দায়িত্ব পালনকালে মোঃ সেলিম রেজার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ ওঠে। এমনকি তার বিরুদ্ধে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে সাভার থেকে ধামরাইয়ে বদলি করা হয়েছে—এমন দাবিও করছেন সংশ্লিষ্ট কয়েকজন।

তবে অভিযোগগুলোর বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা চূড়ান্ত সিদ্ধান্ত জনসমক্ষে পাওয়া যায়নি।

এদিকে, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করেও মোঃ সেলিম রেজার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। এসব অভিযোগের প্রকৃত সত্যতা এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশাসনিক বা বিভাগীয় তদন্ত হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে—বদলির আদেশ হওয়ার পরও নতুন কর্মস্থল ধামরাইয়ে তিনি এখনো যোগদান করছেন না কেন? বদলির আদেশ কার্যকর না হওয়ার পেছনে কারও প্রভাব বা প্রশাসনিক কোনো জটিলতা রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

স্থানীয়দের প্রশ্ন, একজন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে কি না। একই সঙ্গে বদলির আদেশ বাস্তবায়নে কোনো প্রভাবশালী মহলের হস্তক্ষেপ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ বিষয়ে মোঃ সেলিম রেজার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যথাযথভাবে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি উঠেছে—মোঃ সেলিম রেজার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং বদলির আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

পর্ব =১

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102