বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

সাভারে ডিবির বিশেষ অভিযানে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ছায়াবিথী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মনির হোসেনসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— টাঙ্গাইলের দেলদুয়ার থানার ঝুনকাই গ্রামের মো. শাহ আলম মোল্লা (৩২), ময়মনসিংহের মুক্তাগাছা থানার নরকোনা গ্রামের মোহাম্মদ আলী (৬০), নীলফামারীর সৈয়দপুর থানার খালিশা ধুলিয়া ফকিরপাড়া গ্রামের সাগর ইসলাম (২৫), কুমিল্লার বরুড়া থানার কাগরতলা গ্রামের মো. হাসেম আলী (২৬) এবং কুড়িগ্রামের উলিপুর থানার নন্দুনেফরা গ্রামের হাবিবুর রহমান হাবিব (২২)।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ববর্তী রেকর্ড (পিসিপিআর) পর্যালোচনায় দেখা যায়, শাহ আলম মোল্লার বিরুদ্ধে চুরির দুটি মামলা, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্রসহ মোট ৯টি মামলা এবং সাগর ইসলামের বিরুদ্ধে চুরির দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102