বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবিক: পুলিশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোর অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুটিকয়েক কারখানা ছাড়া অধিকাংশ কারখানায় নিরাপদ পরিবেশে কাজ চলছে। পাশাপাশি দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) সব কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে।

বন্ধ থাকা কারখানার শ্রমিকদের নির্ভয়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারখানার ভেতরে ও বাইরে এবং শ্রমিকদের আবাসিক এলাকাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

পুলিশ জানায়, চলতি মাসের ১ তারিখে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার শ্রমিকবান্ধব হওয়ায় শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে যেসব কারখানার মালিক এখনো কারখানা বন্ধ রেখেছেন, তাদের দ্রুত কারখানা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। মালিকপক্ষ কারখানা চালু রাখলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

সাভারে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বরাত দিয়ে পুলিশ আরও জানায়, চলমান বিশৃঙ্খলা সাধারণ শ্রমিকদের কোনো আন্দোলন নয় বলে আলোচনায় উঠে এসেছে। শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।

এ ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সাভার ও আশুলিয়া থানায় ২৫ থেকে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কেউই পোশাকশ্রমিক নন। এসব ঘটনায় মোট আটটি মামলা হয়েছে এবং আরও কয়েকটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ শ্রমিক, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102