বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

মানবতার সেবায় নিবেদিত অ্যাডভোকেট শাহানাজ জামান, জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সাংবাদিক এম.এ আরিফ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাওয়া ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং দৈনিক বর্তমান দেশ বাংলা.নিউজ-এর সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট শাহানাজ জামানের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক এম.এ আরিফ চৌধুরী।

তিনি জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার, ডেইলি ঢাকা মেইলের প্রধান সম্পাদক, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সভাপতি, জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.) কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের সাংগঠনিক, কলম যোদ্ধা অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক বাংলাদেশ দিগন্তের বিশেষ প্রতিনিধি, সম্মিলিত ফেসবুক সোসাইটির সহ-সভাপতি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সাংবাদিক এম.এ আরিফ চৌধুরী অ্যাডভোকেট শাহানাজ জামানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও সার্বিক সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহ যেন তাঁকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্মান, সাফল্য ও কল্যাণ দান করেন এবং মানবতার সেবায় আরও বেশি কাজ করার শক্তি ও সামর্থ্য প্রদান করেন—এমন প্রার্থনা করেন।

তিনি বলেন, মানুষের অধিকার রক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবিক উদ্যোগের গুরুত্ব অপরিসীম। সমাজে ন্যায়, মানবিকতা ও অধিকার প্রতিষ্ঠায় যাঁরা নিরলসভাবে কাজ করেন, তাঁদের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হোক এবং অধিকারবঞ্চিত মানুষ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে উপকৃত হোক—এটাই তাঁর প্রত্যাশা।

পরিশেষে সাংবাদিক এম.এ আরিফ চৌধুরী আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট শাহানাজ জামানের জন্মদিন তাঁর জীবনে নতুন আনন্দ, সাফল্য, সম্মান ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আগামী দিনগুলোতেও তিনি যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন, সেই কামনাসহ তাঁর প্রতি আবারও আন্তরিক জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102