বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

আশুলিয়ায় হানিট্র্যাপ চক্রের তিন সদস্য গ্রেপ্তার লিফট দেওয়ার কথা বলে ফাঁদে ফেলে অপহরণ, মুক্তিপণ দাবি; কিশোরসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় হানিট্র্যাপের মাধ্যমে এক ব্যক্তিকে ফাঁদে ফেলে অপহরণ, মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খন্দকার মেহেদী হাসান (২৪), মোসা. সাবিনা ইসলাম (২০) ও মো. শামীম মিয়া (১৬)। বুধবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন এনায়েতপুর এলাকায় জনৈক মামুন হোসেন সজিবের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে সাভার থেকে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় ঘুরতে আসেন মো. পারভেজ বিশ্বাস (৩৪)। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হলে পল্লী বিদ্যুৎ ওভারব্রিজের নিচে এক নারী তাঁর কাছে লিফট চান। ওই নারীকে মোটরসাইকেলে তুলে নিয়ে পল্লী বিদ্যুৎ এলাকার আল নূর মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি তাঁর পথরোধ করেন।

অভিযোগে বলা হয়, ওই ব্যক্তিরা পারভেজকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। পরে তাঁকে জোরপূর্বক অপহরণ করে একটি বাঁশবাগানে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ চাওয়া হয়।

একপর্যায়ে পরিবারের সদস্যরা পারভেজের মোবাইল নম্বরে থাকা নগদ অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পাঠান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর আগে ওই অ্যাকাউন্টে থাকা ৪ হাজার ৩০০ টাকাসহ মোট ২৪ হাজার ৩০০ টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ব্লুটুথ হেডফোন নিয়ে তাঁকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানায় মামলা নম্বর ৯৯, তারিখ ২১ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার, ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া মুক্তিপণের অর্থ এবং মোবাইল ফোন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102