বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

বাংলাদেশ সমাচারে সাব্বির আহম্মেদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ক্লোজড এসআই মতিউর ও এএসআই মেহেদী

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

সাভার-আশুলিয়ায় ডিবির বিরুদ্ধে দুই মাসে ৩৮ লাখ টাকা আদায়সহ আটক বাণিজ্যের অভিযোগ; পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইন্সে সংযুক্ত দুই কর্মকর্তা

সাভার-আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলের বিরুদ্ধে মাদক কারবারিদের আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া, উদ্ধার করা মাদকের পরিমাণ কম দেখিয়ে মামলা দায়েরসহ নানা অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর ক্লোজড হয়েছেন উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী। পুলিশ সুপারের নির্দেশে তাঁদের ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

‘টাকা দিলেই মাদককারবারিকে মুক্তি, এসআই মতিউরের পকেটে দুই মাসেই ৩৮ লাখ!’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিবেদক সাব্বির আহম্মেদ। প্রতিবেদনে সাভার-আশুলিয়ায় ডিবির ওই দলের বিরুদ্ধে গত দুই মাসে প্রায় ৩৮ লাখ টাকা আদায়সহ একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরা হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে অর্থ নিয়ে ছেড়ে দেওয়া এবং উদ্ধার করা মাদকের পরিমাণ পরিবর্তন করে মামলা দেওয়ার অভিযোগ রয়েছে এসআই মতিউর ও এএসআই মেহেদীর নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে।

দুই মাসে ৩৮ লাখ টাকা আদায়ের অভিযোগ

প্রতিবেদনে উঠে আসে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর মডেল হাইস্কুলের পেছন থেকে এক নারীকে আটকের পর হেরোইন দিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়। ওই নারীর অভিযোগ, শেষ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলের এক ঝালমুড়ি বিক্রেতাও দাবি করেন, তাঁর সামনে ওই নারীকে নিয়ে যাওয়া হলেও তিনি কোনো মাদক উদ্ধার হতে দেখেননি।

এ ছাড়া গত ৩০ আগস্ট আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ জাফর ও নাছিমা নামের দুজনকে আটকের পর অর্থের বিনিময়ে নাছিমাকে ছেড়ে দেওয়া এবং জাফরের বিরুদ্ধে মাত্র আধা কেজি গাঁজা উদ্ধারের মামলা দেওয়ার অভিযোগ প্রকাশিত হয়। প্রতিবেদনে এ ঘটনায় যথাক্রমে ৭ লাখ ও ৪ লাখ ৫৫ হাজার টাকা লেনদেনের অভিযোগও তুলে ধরা হয়।

অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, আশুলিয়ার ভাদাইল এলাকায় ২০০ পিস ইয়াবাসহ জাফরকে আটকের পর ৫ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। আমিনবাজারের বরদেশী এলাকায় ৫০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটকের পর ১ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে মাত্র ৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলা দেওয়ার অভিযোগও উঠে আসে।

এ ছাড়া আমিনবাজারে হেরোইন উদ্ধারের অভিযোগ থাকা সত্ত্বেও ইয়াবার মামলা দেওয়া, কাউন্দিয়ায় মাদক কারবারির পরিবারের দুই সদস্যকে আটকের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া, সাভারের মজিতপুরে দুই ভাইকে ইয়াবাসহ আটকের পর ছেড়ে দেওয়া এবং আশুলিয়ার শ্রীপুর ও ভাদাইল এলাকায় একই ধরনের অর্থ লেনদেনের অভিযোগ তুলে ধরা হয় প্রতিবেদনে।

এসব ঘটনায় অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে বিকাশ এবং এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের তথ্যও প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

দীর্ঘদিন একই কর্মস্থলে, সোর্স নেটওয়ার্কের অভিযোগ

প্রতিবেদনে এএসআই মেহেদীর দীর্ঘদিন ঢাকা জেলা উত্তর ডিবিতে কর্মরত থাকা এবং এলাকায় নিজস্ব সোর্স নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়টিও উঠে আসে। ওই নেটওয়ার্ক ব্যবহার করে মাদক কারবারিদের আটক এবং পরে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই মতিউর রহমান আগের প্রতিবেদনে অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন। অন্যদিকে, ঢাকা জেলা উত্তর ডিবির তৎকালীন ওসি সাইদুল ইসলাম জানিয়েছিলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপারের নির্দেশে ক্লোজড

এসআই মতিউর রহমান ও এএসআই মেহেদীকে ক্লোজড করার বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, “পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে তাঁদের ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।”

জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারে সাব্বির আহম্মেদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দুই কর্মকর্তাকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার ঘটনা সাভার-আশুলিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

পুলিশের দায়িত্ব অপরাধ দমন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের যথাযথ প্রয়োগ করা। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থের বিনিময়ে অপরাধীদের ছেড়ে দেওয়া কিংবা মামলায় অনিয়মের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

সাভার-আশুলিয়ায় ডিবির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন এবং দুই কর্মকর্তাকে ক্লোজড করার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতা ও জবাবদিহির বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। দায়িত্বে থাকা অন্য সদস্যদের জন্যও এটি সততা, পেশাগত নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার একটি গুরুত্বপূর্ণ বার্তা।

জনস্বার্থে অনিয়ম তুলে ধরা এবং দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102