বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে বাবা-ছেলে আহত, আদালতে মামলা। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মনজুরুল হাসান মাসু ধামসোনা ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স আদায়ে নতুন করে অনিয়মের অভিযোগ, ২ কোটি ৮০ লাখ টাকার হিসাব কোথায়? শিক্ষক আসেন না, স্বাস্থ্যসেবাও অধরা—বঞ্চনার অপর নাম কাজিপুরের চরাঞ্চল

আজাদীর প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েসন

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংবাদপত্র ও স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত দৈনিক আজাদী ৬৭ বছরে পদার্পণ করেছে।

গৌরবময় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক আজাদী পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরএর পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে দৈনিক আজাদীর ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদ মালেককে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সি আর এ আহবায়ক
কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ, অর্থ-সম্পাদক মোহাম্মদ শাকিল, সদস্য সাফায়েত মোশেদ, রিদুয়ান হৃদয় সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা প্রদানকালে সিআরএর আহবায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ জানান, দৈনিক আজাদী চট্টগ্রামের সংবাদপত্র জগতের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও পরিবর্তনের মধ্যেও পত্রিকাটি তার সাংবাদিকতার ঐতিহ্য ধরে রেখেছে। চট্টগ্রামের
মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলাই সাংবাদিকতার মূল দায়িত্ব।

সেই দায়িত্ব পালনে দৈনিক আজাদী তার দীর্ঘ ঐতিহ্য ধরে রাখবে এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণার জায়গা হয়ে থাকবে।চট্টগ্রামের মাটি ও মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক আজাদীর দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে সিআরএর পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য,সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলার প্রত্যয় নিয়ে দৈনিক আজাদীর যাত্রা শুরু হয়। ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর পত্রিকাটি প্রতিষ্ঠার ৬৭ বছরে পদার্পণ করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৯ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৭ অপরাহ্ণ
  • ১৭:১৬ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:১৩ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102