রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল যুবকের ৫ ঘন্টায় গ্রেফতার -৭ প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়া থানার এসআই আবদুল হাইয়ের নেতৃত্বে পুলিশ মিরে চাঁনগাঁও এলাকার মুল্লাবাড়ি রোডে ত্বইরুল কুরআন ক্যাডেট মাদ্রাসার সামনে অভিযান চালায়। এ সময় রুবেল (৪০) ও শামিম মিয়া (৩৩) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে রাত ৯টা ২৫ মিনিটের দিকে আশুলিয়া থানার এসআই রাশেদুদ জামানের নেতৃত্বে সরকার মার্কেট স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। নারী ও শিশু হাসপাতালের পূর্ব পাশে ইব্রাহিমের ভাতের হোটেলের সামনে থেকে রাসেল (৩৩) ও পারভেজ (২৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার টাকা।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আশুলিয়া থানায় পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102