শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ

রাঙ্গুনিয়া রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন খোরশেদ আলম ফারুকী

মিলন বৈদ্য শুভ,চট্টগ্রাম (প্রতিনিধি):
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব খোরশেদ আলম ফারুকী। শিক্ষা বোর্ড কর্তৃক তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​এই দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় প্রাঙ্গণ ও স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নবনিযুক্ত সভাপতিকে বিদ্যালয় পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও উষ্ণ সংবর্ধনা।
​বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় অভিভাবকেরা আশাবাদ ব্যক্ত করে জানান, খোরশেদ আলম ফারুকীর দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তাঁর বলিষ্ঠ ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মনে করছেন সবাই।
​দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সভাপতি খোরশেদ আলম ফারুকী বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও সার্বিক কল্যাণে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102