শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার কালবেলার বরগুনা প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ ও প্রতিবাদ জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ ধামইরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দৈনিক ফলাফলের ৩০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাইশার শুভ্রতায় যমুনার চর: বুকভরা কষ্টেও হাসে ছিন্নমূল মানুষের সংসার।

যশোরের সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

যশোরের খাজুরার সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হিন্দুধর্মের শিক্ষককে নিয়ে প্রকাশিত মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।মানববন্ধন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরে সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও হিন্দুধর্মের শিক্ষক সুভাষ শর্মাকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এর মধ্যে গত ৯ আগস্ট ‘প্রধান শিক্ষকের নির্দেশে গণিতের ক্লাস নেন হিন্দুধর্মের শিক্ষক’ এবং ১২ আগস্ট ‘সুভাষের কারণে ধীরে ধীরে বের হচ্ছে মালেকের থলের বিড়াল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়কে ঘিরে প্রকাশিত প্রতিবেদনে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে ভালো ফলাফলের মাধ্যমে উপজেলার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তারা দাবি করেন।বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা সাংবাদিকতার অন্যতম দায়িত্ব। কিন্তু প্রকাশিত প্রতিবেদনে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে তারা অভিযোগ করেন। ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাইয়ের আহ্বান জানান তারা।মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের পক্ষে বক্তব্য দেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা বর্ষন হোসেন, বাপ্পি হোসেন, জাকি মোজাহিদ রাফি এবং শিক্ষার্থী মাইশা ইসলামসহ অন্যরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102