শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেমরা আলহাজ্ব শামসুর রহমান মডেল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শীতের মিষ্টি রোদে সুই-সুতার বুনন, টুপি তৈরি করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা। আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক  পাবনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাশ ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল। বান্দরবানে শীতার্তদের পাশে আশা এনজিও, জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে খোরশেদ আলমের নেতৃত্বে মোটরসাইকেল র‍্যালি

সাভার-ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

মোঃ সোহেল রানা :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার থানাধীন বক্তারপুর বেদেপাড়া এলাকা থেকে রোকেয়া (৫০) নামে এক নারীকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনোরঞ্জন রাজবংশী (৫০) নামে এক ব্যক্তিকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, মনোরঞ্জন রাজবংশীর বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।

অপর একটি অভিযানে রাত ৯টা ৫০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে মীর তৌসিফ আহমেদ (২৬) ও শেখ তানভীর (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।‍

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102