মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা বিশ্ব বসতি দিবসের সেমিনারে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামানের পলিমাটির আশীর্বাদ: যমুনা চরে মাসকলাই চাষে বাম্পার ফলনের আশা। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান দেবীগঞ্জে আওয়ামী লীগ নেতার মামলায় হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি লামার ফাইতংয়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা থানচিতে পর্যটকবাহী জিপ উল্টে দুই পর্যটক নিহত, আহত ৫ আইডিআরএর উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি ৩৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ, উপকৃত ৭,৬৪১ পলিসিধারী দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, গুজব-যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা:-

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, গুজব-যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা:-

মোঃ রেজাউল করিম ময়মনসিংহ প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

“ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ইং, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি গুজব প্রতিরোধ,গোয়েন্দা নজরদারি এবং যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৪ অক্টোবর) পুলিশ সুপারের কার্যালয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
তিনি জানান,প্রয়োজন অনুযায়ী পূজামণ্ডপে সিসি ক্যামেরা,পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোশাকে ডিএসবি ও ডিবির সদস্যরা মাঠে কাজ করবেন এবং নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার পাশাপাশি সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া পূজামণ্ডপের আশপাশে যানজট ও অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102