রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে স্টিল ওয়ার্কশপে চুরি, খোয়া গেছে ৪ লাখ ২০ হাজার টাকার মালামাল ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল যুবকের ৫ ঘন্টায় গ্রেফতার -৭ প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি কিশোরগাড়ী ইউপি ভবন পুরাতন স্থানে ফেরানোর দাবিতে গণসমাবেশ সাভারে ১০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদন শীলতা দিবস পালিত উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত নেত্রকোণা দুর্গাপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ-ফজলুল হক কার্ড’ প্রদান কর্মসূচির ইয়ারপুর ইউপি সচিবের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ অর্থ লেনদেনের দৃশ্যকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত করার অভিযোগ অস্বীকার

পাঁচবিবি থানার ওসির আতঙ্কে মাদক কারবারিরা

আকতার হোসেন বকুলপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তামবিরুল ইসলামের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযানে আতঙ্ক ছড়িয়ে পরেছে মাদক ব্যবসায়ীদের মধ্যে। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিদিনই মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ গ্রেফতার করা হচ্ছে কারবারিদের।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে পাঁচবিবি বাজারের শুভ জুয়েলার্স দোকানের সামনে এক অভিযান চালিয়ে নেশা জাতীয় ৩৯’পিস অ্যাম্পলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে মোঃ ওয়াসিম আলী প্রামানিক ও তার স্ত্রী মোছাঃ সোহাগী আক্তার।

আজ সোমবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিরিঞ্চি পাড়ায় অপর একটি অভিযান চালিয়ে আবুল কাশেমের ছেলে মোঃ আব্দুল আলিমকে তার নিজ বাড়ি থেকে ৪৪’পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে থানা পুলিশ।

পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, “পুলিশ সুপারের নির্দেশে উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রীসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলাদা দুটি মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওসি মহদোয় আরও বলেন, মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নেওয়া হবে।

পাঁচবিবি থানার ওসি সাহেবের এমন কঠোর অবস্থানের কারণে এ উপজেলার মাদক ব্যবসায়ীদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এমন কার্যক্রমে পুলিশকে সার্বিক সহযোগিতা করবেন বলেও স্থানীয়রা জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৬:০৬ অপরাহ্ণ
  • ১৭:৪৯ অপরাহ্ণ
  • ১৯:০২ অপরাহ্ণ
  • ৫:৪৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102